পাসপোর্ট নাম্বার দিয়ে মালয়েশিয়া ভিসা চেক Malaysia visa check by passport number
যারা মালয়েশিয়া গমণ করতে চাচ্ছেন তাদেরকে কয়েকটি ধাপে ভিসার কার্যক্রম শেষ করতে হয়। প্রতারণা এরিয়ে চলতে অবশ্যই আপনার ভিসাটি চেক করা উচিৎ। তাছাড়া প্রত্যেকটি ধাপে ভিসা কোন অবস্থায় আছে কতটুকু কাজ সম্পুন্ন হয়েছে কি কি কাজ বাকি আছে ইত্যাদি চেক করতে হয়। পাসপোর্ট নাম্বার দিয়ে চেক করতে পারবেন আপনার ভিসা কি অবস্থায় আছে এবং ভিসাটি অরিজিনাল কিনা ইত্যাদি বিষয়।
Malaysia Immigration Website থেকে আপনার ভিসা চেক করে নিবেন নয়তো আপনি বিপদে পরতে পারেন। আমাদের ওয়েবসাইটের আজকের আর্টিকেল থেকে আপনারা জানতে পারবেন কিভাবে মালয়েশিয়ার ভিসা চেক করতে হয়। তবে চলুন দেরি না করে দেখে নেই কিভাবে মালয়েশিয়ার ভিসা চেক করতে হয়।
![]() |
| পাসপোর্ট নাম্বার দিয়ে মালয়েশিয়া ভিসা চেক |
আরও পড়ুন:-
পাসপোর্ট নাম্বার দিয়ে মেডিকেল রিপোর্ট চেক
জরুরী পাসপোর্ট করার নিয়ম ২০২৪
অনলাইনে থানায় জিডি করার নিয়ম
পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট করার নিয়ম
মালয়েশিয়া ভিসা চেক করার নিয়ম
মালয়েশিয়া ভিসা চেক করার জন্য আপনাকে মালয়েশিয়ার ভিসার অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। প্রথমে এখানে ক্লিক করুন: eservices.imi.gov.my/myimms/PRAStatus?lang=en এরপর Visa Application নাম্বার লিখে সার্চ করে ভিসা চেক করতে পারবেন। এছাড়াও Calling Visa এর প্রথম পাতায় কোম্পানিরর রেজিস্ট্রেশন নং দিয়ে খুজে ভিসা চেক করতে পারবেন।
এভাবেই কলিং ভিসা চেক করতে পারবেন। এর জন্য কোম্পানির রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে সার্চ করলে সবার নামের লিস্ট চলে আসবে সেখান থেকে আপনার নাম খুজে ভিসা চেক করুন।
৩ টি উপায়ে Malaysia Visa চেক করতে পারবেন।
- Company Registration Number দিয়ে
- Application Number দিয়ে
- Passport Number দিয়ে
Company Registration নাম্বার দিয়ে মালয়েশিয়া ভিসা চেক
কলিং ভিসা চেক করার জন্য কোম্পানির রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে সার্চ করলে সকল কর্মীদের নামের তালিকা চলে আসবে সেখান থেকে আপনার নাম খুজে বের করে ভিসার স্ট্যাটাস চেক করতে পারবেন।
![]() |
| Company Registration নাম্বার দিয়ে মালয়েশিয়া ভিসা চেক |
Passport Number দিয়ে মালয়েশিয়া ভিসা চেক
পাসপোর্ট নাম্বার দিয়ে মালয়েশিয়া ভিসা চেক করার জন্য এই লিংকে প্রবেশ করুন eservices.imi.gov.my/myimms/FomemaStatus?lang=en এরপর প্রথম বক্সে আপনার পাসপোর্ট নাম্বার এবং দেশের নাম সিলেক্ট করে সার্চ করুন। এভাবে আপনির ভিসার আপডেট জানতে পারবেন এবং চেক করতে পারবেন।
![]() |
| Passport Number দিয়ে মালয়েশিয়া ভিসা চেক |
Application Number দিয়ে মালয়েশিয়া ভিসা চেক
Application Number দিয়ে মালয়েশিয়া ভিসা চেক করার জন্য ভিজিট করুন eservices.imi.gov.my/myimms/PRAStatus?lang=en। এরপর যেখানে Application Number লেখা আছে সেখানে ওই নাম্বার বসিয়া সার্চ করুন। এর পর আপনি আপনার ভিসার তথ্য দেখতে পারবেন।
![]() |
| Application Number দিয়ে মালয়েশিয়া ভিসা চেক |
মালয়েশিয়া ই ভিসা চেক
মালয়েশিয়া ই ভিসা চেক করার জন্য এই লিংকে প্রবেশ করুন malaysiavisa.imi.gov.my/evisa/vlno_checkstatus.jsp এরপর এখানে আপনি আপনার পাসপোর্ট নাম্বার এবং স্টিকার নাম্বার দিয়ে মালয়েশিয়া ই ভিসা চেক করতে পারবেন।
![]() |
| Malaysia eVisa Check |
মালয়েশিয়া ভিসার বিভিন্ন স্ট্যাটাস এর বাংলা অর্থ
- PERMOHONAN DITERIMA
- APPLICATION RECEIVED আবেদন গ্রহণ হয়েছে
- BARU
- NEW আবেদন গ্রহণ হয়েছে এবং মালয়েশিয়ার ইমিগ্রেশন দ্বারা প্রক্রিয়া করা হচ্ছে। দয়া করে প্রয়োজনীয় কাগজপত্রের মূল কপি পাঠান যদি পাঠিয়ে না থাকেন।
- LULUS
- APPROVE আবেদনটি মালয়েশিয়ার ইমিগ্রেশন দ্বারা অনুমোদিত হয়েছে এবং পেমেন্ট এবং স্টিকার প্রিন্টের জন্য প্রস্তুত। দয়া করে FOMEMA চেক আপ করুন যদি এখনও তা না করেন।
- TOLAK
- REJECT আবেদন প্রত্যাখ্যান করা হয়েছে
- BATAL
- CANCEL আবেদন বাতিল করা হয়েছে
- BAYAR
- PAY আবেদনের ফি পরিশোধ করা হয়েছে।
- CETAK
- PRINT স্টিকার প্রিন্ট হয়েছে এটি কালেক্ট করার জন্য রেডি
- TANGGUH
- POSTPONE মালয়েশিয়ার ইমিগ্রেশন আবেদন স্থগিত করেছে
পরিশেষ
আশা করি আজকের আর্টিকেল টি আপনাদের কাছে ভালো লেগেছে। উপরোক্ত নিয়ম অনুসরণ করে আপনি মালয়েশিয়ার ভিসা চেক করতে পারবেন। প্রত্যেক মালয়েশিয়া ও অন্যান্য দেশ গমণকারীদের উচিৎ তাদের ভিসার স্ট্যাটাস চেক করা এবং ভিসা হাতে পাওয়ার পর ভিসাটি অরিজিনাল কিনা সেটা চেক করে নেওয়া।




