মাসে ২০ হাজার টাকা আয় করার উপায়, Earn money 20,000 per month

মাসে ২০ হাজার টাকা আয় করার অন্যতম একটি উপায় হচ্ছে ব্লগিং। সঠিক উপায়ে ব্লগিং করলে আপনি মাসে ২০ হাজার টাকা আয় করতে পারবেন। বর্তমানে যারা অনলাইন বা অফলাইনে কিছু কিছু কাজ করে মোটামোটি আয় করছেন তাদের অনেকেই খুজতেছেন এমন উপায় যার মাধ্যমে যেন তারা মাসে ২০ হাজার টাকা আয় করতে পারে।

আজকের আর্টিকেলে এমন কিছু উপায়ের কথা বলবো যেগুলো করে প্যাভিস উপায়ে মাসে ২০ হাজার টাকা আয় করতে পারবেন। তবে চলুন জেনে নেই মাসে ২০ হাজার টাকা আয়ের উপায় সম্পর্কে।

মাসে ২০ হাজার টাকা আয় করতে হলে আপনাকে অবশ্যই একটু পরিকল্পনা করে কাজ শুরু করতে হবে। মাসে ২০ হাজার টাকা আয় করা কঠিন কিছু নয়। নিচে এই বিষয়ে বিস্তারিত আলোচনা করা হলো

মাসে ২০ হাজার টাকা আয় করার উপায়

মাসে ২০ হাজার টাকা আয় করার অনেক উপায় আছে। আপনার কাছে যেই উপায় ভালো মনে হবে এবং যেটা শুরু করলে আপনি পারবেন বলে আত্ববিশ্বাস আছে সেই কাজটিই শুরু করুন। তবে দেখে নেই কি কি উপায়ে মাসে ২০ হাজার টাকা আয় করা যায়।

মাসে ২০ হাজার টাকা আয় করার উপায়, Earn money 20,000 per month
মাসে ২০ হাজার টাকা আয় করার উপায়, Earn money 20,000 per month

ব্লগিং করে আয়

বর্তমানে ব্লগিং করে লাখ টাকা আয় করা যায়। ব্লগিং হচ্ছে আপনার একটি ওয়েবসাইট থাকবে সেই ওয়েবসাইটে আপনি আপনার দক্ষতা অনুযায়ী বিভিন্ন বিষয় নিয়ে লেখালেখি করবেন এবং সেগুলো পাবলিশ করবেন। ইউটিউব দেখে আপনি ব্লগিং শুরু করতে পারেন এছাড়া বড় বড় আইটি প্রতিষ্ঠন ব্লগিং এর কোর্স করিয়ে থাকে তাদের কাছ থেকেও শিখতে পারেন। 

ব্লগিং করে প্রথম অবস্থায় ১০ হাজার থেকে শুরু করে ২০ হাজার টাকা বা তার চেয়ে বেশি আয় করতে পারবেন। তবে এখানে আয় শুরু হবে অল্প করে পরে আস্তে আস্তে বাড়তে থাকবে এবং এটা লাখ টাকার উপরে যাবে।

ডিজিটাল মার্কেটিং করে আয়

ডিজিটাল মার্কেটিং করে মাসে ২০ হাজার টাকা পর্যন্ত আয় করতে পারবেন। তবে আপনাকে ভালো করে ডিজিটাল মার্কেটিং এর কোর্স করতে হবে এছাড়া আপনি আস্তে আস্তে ইউটিউব দেখে শিখতে পারেন। এখানে কাজের পরিধি অনেক বড়। এখানে অনেক বিভাগ, শাখা রয়েছে। আপনার পছন্দ অনুযায়ী কাজ করতে পারবেন। 

গ্রাফিক ডিজাইন করে আয়

বর্তমান যুগ হচ্ছে গ্রাফিক ডিজাইনের যুগ। প্রতিটি সেক্টরে এই গ্রাফিক ডিজাইনের কদর রয়েছে। তবে আপনাকে বুঝে শুনে কাজ করতে হবে। নয়তো মাসে ১৫ হাজার টাকাও জুটবে না। অনলাইনে বিভিন্ন লোকাল ও ইন্টারন্যশনাল কোম্পানির বিভিন্ন প্রচারনার জন্য বিজ্ঞাপন তৈরি করতে গ্রাফিক ডিজাইনারদেরকে নিয়োগ দিয়ে থাকে। 

সেখানে কাজ করলে আপনি মাসে ২০ হাজার টাকা আয় করতে পারবেন। এছাড়া অনলাইনে ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস রয়েছে যেখানে কাজ করে আয় করতে পারবেন। বিভিন্ন কনটেস্ট এ জয়েন করে আয় করে নিতে পারবেন লাখ টাকা। 

ভিডিও এডিটিং করে আয়

আপনি যদি ভিডিও এডিটিং এ এক্সপার্ট হয়ে থাকেন তাহলে সহজেই ২০ হাজার টাকা আয় করতে পারেন। একটা মোটামোটি লেভেলের ভিডিও এডিট করতে বেশি সময় লাগে না। কিন্ত প্রতি ভিডিওতে ১৫-২০ ডলার এর মত আয় হয়।  অনলাইন ও লোকাল মার্কেটে বিভিন্ন ভিডিও এডিটিং এর কাজ পেয়ে যাবেন। এছাড়া বিভিন্ন কোম্পানি তাদের বিজ্ঞাপন বানানোর জন্য ভিডিও এডিটর নিয়োগ করে সেখানেও ভালো পরিমান স্যালারি দেওয়া হয়। 

ইউটিউবিং করে আয়

ইউটিউবিং করে লাখ টাকা আয় করা যায়। এই ইউটিউবের আয় টা শুরু হয় অল্প অল্প করে। এরপর এক পর্যায়ে গিয়ে ২০ হাজার থেকে লাখা টাকা পর্যন্ত আয় হয়। এখানে আয়ের অনেক রাস্তা আছে। বিভিন্ন স্পন্সর ভিডিও বানিয়ে এবং অ্যাফিলিয়েট মার্কেটিং করেও আয় করা যায়।

অনলাইনের বাহিরেও অন্যান্য ব্যবসা করে আপনি মাসে ২০ হাজার টাকা আয় করতে পারবেন। এর মধ্যে রয়েছে অনেকগুলো ব্যবসা সেগুলো নিয়ে নিচে আলোচনা করা হলো

মুদিখানার দোকান

আপনি যদি ভালো একটি পজিশনে একটি মুদিখানার দোকান দিতে পারেন তাহলে সহজেই মাসে ২০ হাজার টাকা আয় করতে পারবেন। তবে মুদিদোকান একটি জমজমাট ঘনবসতি এলকায় দিতে হবে। যেখানে প্রচুর লোকজনের সমাগম হয়।

কফি হাউজের ব্যবসা

কফি হাউজের ব্যবসা লাভজনক একটি ব্যবসা। ব্যস্ত শহরে বা বিভিন্ন ব্যস্ততম চৌরাস্তা বা বাজারের মোড়ে একটি কফি হাউজের ব্যবসা দিলে মাসে এখান থেকেই ২০ হাজার টাকা আয় করতে পারবেন। সাথে চা, বিস্কুট ও অন্যান্য হালকা খাবার বিক্রিও করতে পারবেন।

রিসেলার ব্যবসা

আপনি যদি ইনভেস্ট না করতে চান বা ইনভেস্ট এ না যেতে চান তাহলে রিসেলার ব্যবসা আপনার জন্য। আপনি একটি ওয়েবসাইট ও ফেইসবুক পেজ খুলে এই ব্যবসা করতে পারেন। এখানে আপনার পন্য ক্রয় করতে হচ্ছে না তাই ঝুকিও কম। এই ব্যবসা যদি একটু বুঝে শুনে করতে পারেন তাহলে এখান থেকেই আপনি মাসে ২০ হাজার টাকা আয় করতে পারবেন। 

পাইকারি ব্যবসা বা স্টক মালের ব্যবসা

আপনি যদি পাইকারি ব্যবসা বা বিভিন্ন স্টক মালের ব্যবসা করেন তাহলে অনায়াসে মাসে ২০ হাজার টাকা আয় করতে পারবেন। তবে এজন্য আপনাকে প্রথমে কিছু টাকা ইনভেস্ট করতে হবে। পরবর্তীতে সিজন অনুয়ায়ী সেগুলো বিক্রয় করে আয় করতে পারবেন। এখানেও কিন্তু ব্যবসা যে মাসে হবে তা নয়। পাইকারি ব্যবসা সবসময় বিক্রয় হবে আর স্টক মালের ব্যবসা সিজন অনুয়ায়ী

মোবাইল অ্যাক্সেসরিজ ব্যবসা

মোবাইল অ্যাক্সেসরিজ এর পাইকারি বা খুচরা যেভাবেই বিক্রি করেন না কেন এখান থেকে আপনি সহজেই মাসে ২০ হাজার টাকা আয় করতে পারবেন। তবে খুচরা এগুলো বিক্রয় করতে চাইলে ভালো পজিশনে একটি দোকান সিলেক্ট করতে হবে বিশেষ করে মোবাইল মার্কেট এর সামনে, ভিতরে বা আশে পাশে। সেখানে এই ব্যবসাগুলো বেশি চলে। 

জুতার ব্যবসা

আপনি যদি একটি বাজারে ভালো পজিশনে জুতার দোকান দিতে পারেন তবে সেখান থেকে অনায়াসে মাসে ২০ হাজার টাকা আয় করতে পারবেন। জুতার ব্যবসায় প্রচুর লাভ রয়েছে।  তবে আপনাকে জুতার দোকানে অবশ্যই সব ধরনের জুতা রাখতে হবে এবং নতুন নতুন জুতার কালেকশন আনতে হবে।

কসমেটিক্স এর ব্যবসা

বিভিন্ন স্কুল, কলেজ বা বিশ্ববিদ্যালয় এর আশেপাশে আপনি যদি একটি কসমেটিক এর দোকান দিতে পারেন তাহলে মাসে ২০ হাজার টাকা আয় করতে পারবেন সহজেই। বিশেষ করে স্কুল, কলেজের মেয়েরা বেশি কসমেটিক্স ক্রয় করে থাকে। এছাড়াও ব্যস্ত বাজারেও কসমেটিক্স এর দোকান দিতে পারেন। বিভিন্ন শপিং মল এর সামনেও কসমেটিক্স এর দোকান ভালো চলে।

ষ্টেশনারি দোকান

ষ্টেশনারি দোকান থেকে মাসে ২০ হাজার টাকা আয় করা যায়। তবে এখানে কথা আছে। আপনি যদি খুব একটা ভালো পজিশনে দোকান না দিতে পারেন তাহলে এখান থেকে ২০ হাজার টাকা আয় করা একটু কঠিন। 

তবে আপনি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের আশে পাশে দোকান নিয়ে ষ্টেশনারি আইটেম এর পাশাপাশি ফটোকপি ও এক কোনায় কম্পিউটার সেটআপ করে লোক দিয়ে কাজ করিয়ে নিতে পারেন। এভাবে আপনি ষ্টেশনারি দোকান থেকে সহজে ২০ হাজার টাকা আয় করতে পারবেন।

বইয়ের দোকান বা লাইব্রেরী

আপনি যদি একটি লাইব্রেরী দেন তাহলে মাসে ২০ হাজার টাকা আয় করতে পারবেন। তবে এখানে একটু ইনভেস্ট বেশি করতে হবে। এবং ভেবে চিন্তে দোকান দিতে হবে। কারন যেই এলকায় স্কুল কলেজের সংখ্যা খুব কম সেই এলকায় লাইব্রেরী দিলে আশারুরূপ ফলাফল পাবেন না। 

তাই এমন এলাকায় বা একটু শহরের দিকে যেখানে প্রায় ২০ থেকে ৩০ টি শিক্ষা প্রষ্ঠান আছে এমন এলাকায় লাইব্রেরী প্রতিষ্ঠা করলে ভালো লাভবান হতে পারবেন। এবং পাশাপাশি খাতা কলম, ষ্টেশনারী আইটেমও বিক্রি করতে পারবেন। 

ফাস্ট ফুডের দোকান

ফাস্ট ফুড মানেই অর্ধেক লাভ। সারাদিনে আপনি ২-৩ হাজার টাকা বিক্রি করতে পারবেন। বার্গার, পিজ্জা, স্যান্ডউইচ, কাবাব, জুস, লাচ্চি, কফি ইত্যাদি সাথে রয়েছে বাহারি ফুড আইটেম যেগুলো দিয়ে সাজিয়ে নিতে পারেন আপনার ফাস্ট ফুডের দোকান। এখান থেকে মাসে ২০ হাজার টাকা আয় করা কোনো ব্যাপারই না। তবে দোকান টা অবশ্যই একটু ভালো পজিশনে দিতে হবে।

পরিশেষে

এই হচ্ছে আজকের আর্টিকেল মাসে ২০ হাজার টাকা আয়ের উপায়। এই ব্যবসাগুলো শুরু করলেই যে, আপনি মাসে ২০ হাজার টাকা আয় করতে পারবেন এমন কিছু নয়। আপনার ব্যবসার ধরন ও কাজের উপর নির্ভর করছে আপনি কত টাকা আয় করতে পারবেন। এখানে আমি আপনাদেরকে কিছু ব্যবসার আইডিয়া দিলাম। মন দিয়ে পরিশ্রম করে ব্যবসা করলে সত্যিই সফল হতে পারবেন।

পরবর্তী পোস্ট পূর্ববর্তী পোস্ট
মন্তব্য নেই
মন্তব্য যোগ করুন
comment url