ভোটার আইডি কার্ড ডাউনলোড , ফরম নাম্বার দিয়ে এনআইডি কার্ড, services nidw gov bd
নতুন ভোটার নিবন্ধন করার পর নির্দিষ্ট সময় অপেক্ষা করার পর আমাদের ভোটার আইডি কার্ড বা জাতীয় পরিচয় পত্র অনলাইন হতে ডাউনলোড করে প্রিন্ট করে লেমিনেটিং করে কার্ড হিসেবে ব্যবহার করতে হয়। কিন্তু নতুন ভোটার নিবন্ধন করার পর কিভাবে এনআইডি কার্ড ডাউনলোড করতে হয় তা অনেকেই জানেন না।
আজকের আর্টিকেল থেকে আপনারা জানতে পারবেন কিভাবে অনলাইন থেকে জাতীয় পরিচয় পত্র বা ভোটার আইডি কার্ড ডাউনলোড করতে হয়।
সাধারণত নতুন ভোটার নিবন্ধন করার ১ মাসের মধ্যে জাতীয় পরিচয় পত্র অনলাইনে তৈরি হয়। ক্ষেত্র বিশেষে কম বেশি কর্ম দিবস লাগতে পারে। সেই ক্ষেত্রে অনেকের ফিঙ্গারপ্রিন্ট আপডেট করা হয় না। ক্ষেত্র বিশেষে উপজেলা নির্বচন কমিশন কার্যালয়ে গিয়ে এটির সমাধান করতে হয়।
তবে আপনার জাতীয় পরিচয় পত্র রেডি হয়েছে কিনা তা আপনার মোবাইল নাম্বারে এসএমএস এর মাধ্যমে জানিয়ে দিবে। মোবাইলে এসএমএস আসুক বা না আসুক আপনি অনলাইনে আপনার ভোটার আইডি কার্ড হয়েছে কিনা চেক করে নিতে পারবেন।
মোবাইলে যদি মেসেজ আসে তাহলে সেখানে আপনার জাতীয় পরিচয় পত্র নাম্বার জানিয়ে দেওয়া হবে। আর যদি না আসে অথবা মেসেজ ডিলেট হয়ে যায় তাহলে আপনি ফরম/স্লিপ নাম্বার দিয়েও ভোটার আইডি কার্ড বের করতে পারবেন।
![]() |
| ফরম নাম্বার দিয়ে এনআইডি কার্ড, services nidw gov bd |
ফরম নাম্বার দিয়ে ভোটার আইডি কার্ড ডাউনলোড
ফরম নম্বর দিয়ে অথবা এনআইডি নম্বর দিয়ে ভোটার আইডি কার্ড ডাউনলোড করার নিয়ম একই তবে ফরম নাম্বার দিয়ে ভোটার আইডি বের করার ক্ষেত্রে ফরম নাম্বার এর পূর্বে NIDFN লিখে তারপর সাথে ফরম নাম্বার লিখে বের করতে হয়।
ভোটার আইডি কার্ড ডাউনলোড করার নিয়ম
আপনার কাছে যদি ফরম নম্বর অথবা এনআইডি নম্বর ও জন্ম তারিখ থাকে তাহলে আপনি এই ওয়েবসাইটে চলে যান।
বাংলাদেশ নির্বাচন কমিশন এর ওয়েবসাইট: services.nidw.gov.bd এখানে ক্লিক করার পর আপনার সামনে নিচের ছবির মত ইন্টারফেস শো করবে।
![]() |
| ফরম নাম্বার দিয়ে এনআইডি কার্ড, services nidw gov bd |
এখানে প্রথমে আপনার ফরম নম্বর অথবা এনআইডি নম্বর প্রদান করুন। ফরম নাম্বার দেওয়ার সময় শুরুতে NIDFN লিখে দিবেন।
এরপর জন্ম তারিখ লিখুন এবং ক্যাপচা পুরণ করে সাবমিট বাটনে ক্লিক করুন। এরপর আপনার সামনে নিচের ছবির মত আরেকটি পেজ আসবে।
![]() |
| nid online copy download |
এখানে আপনি আপনার বর্তমান ও স্থায়ী ঠিকানা সিলেক্ট করুন এবং পরবর্তী বাটনে ক্লিক করুন। পরবর্তী ধাপে আপনাকে আপনার মোবাইল নাম্বার দিয়ে একাউন্ট টি ভেরিফাই করে পরবর্তী ধাপে নিয়ে যাবে।
![]() |
| Votar ID Card Download |
এখানে আপনার সচল মোবাইল নাম্বার প্রদান করুন এবং সেই নাম্বারে বার্তা পাঠান। এর পর ভেরিফিকেশন কোড টি বসিয়ে পরবর্তী ধাপে চলে যান।
![]() |
| nid online copy download, services nidw gov bd |
ছয় সংখ্যার যাচাইকরন কোড বসান এবং বহাল বাটনে ক্লিক করুন। আপনার সামনে আরও নতুন একটি পেজ চলে আসবে।
![]() |
| ভোটার আইডি কার্ড ডাউনলোড |
এই ধাপে আপনাকে একটি অ্যাপ ইন্সটল করতে হবে। NID Wallet নামে এই অ্যাপটি ডাউনলোড করে নিন। এর পর অ্যাপ টি ওপেন করে কিউআর কোড টি স্ক্যান করুন।
আর যদি আপনি মোবাইল দিয়ে এই কাজটি করে থাকেন তাহলে QR কোড এর উপর ট্যাপ করেই ফেইস স্ক্যান করতে পারবেন।
![]() |
| NID Wallet App Home: services nidw gov bd |
এখানে আপনি আপনার ফেইস মাঝ বরাবর রাখবেন এবং নির্দেশনা অনুসরণ করবেন। এখানে সোজা, ডানে, বামে, এবং চোখ ব্লিংক করতে হবে। অতপর আপনার ভেরিফিকেশন সম্পুন্ন হবে এবং আপনাকে ওয়েবসাইটে অটোমেটিক নিচের পেইজে নিয়ে আসবে।
![]() |
| NID Card Online Copy Download |
এখানে চাইলে আপনি এড়িয়ে যেতে পারেন অথবা পাসওয়ার্ড সেট করতে পারেন। পাসওয়ার্ড সেট করলে আপনি যে কোনো সময় আপনার একাউন্টে প্রবেশ করতে পারবেন। আর যদি এড়িয়ে যান তাহলে বার বার সকল ধাপ অনুসরণ করে আপনার একাউন্টে প্রবেশ করতে হবে।
![]() |
| NID Card Online Copy Download |
এরপর আপনার সামনে আপনার একাউন্টের হোম পেজ শো করবে এখানে নিচের ডাউনলোড অপশন থেকে আপনার ভোটার আইডি কার্ডটি ডাউনলোড করে নিতে পারবেন।
পরিশেষে
আশা করি আজকের পোস্ট টি ভালো লেগেছে। এই নিয়মগুলো অনুসরণ করে আপনি অনলাইন থেকে জাতীয় পরিচয় পত্র ডাউনলোড করতে পারবেন। তবে কিছু ক্ষেত্রে অনলাইনে জাতীয় পরিচয় পত্র পাওয়া যায় না। সেটা বিভিন্ন কারনে হতে পারে।
যেমন- প্রথমবার বিতরণ করা হয়েছে। অথবা হারিয়ে গেলে সার্ভার থেকে অনেক ক্ষেত্রে আইডি কার্ড দেওয়া হয় না। এছাড়াও আইডি স্থানান্তর করলে আইডি কার্ড বিতরণ করা হয় না। তবে সংশোধন করলে আইডি কার্ড বের হয়ে আসে।
আপনার যদি এমন সমস্যা হয়ে থাকে তাহলে আপনি চাইলে আমাদের কন্টাক্ট পেইজে যোগাযোগ করতে পারেন। আমরা আইডি কার্ড বের করে দেওয়ার চেষ্টা করবো।








.jpg)