ভাওয়াল রিসোর্ট এন্ড স্পা কোথায়, কিভাবে যাবো, খরচ কত? Bhawal Resort & Spa
ভাওয়াল রিসোর্ট এন্ড স্পা কোথায়, কিভাবে যাবো, খরচ কত ইত্যাদি নিয়েই সাজানো আজকের পোস্ট। আমাদের ওয়েবসাইটের নতুন পোস্ট আপনাকে হারিয়ে নিয়ে যাবে এক সবুজ শ্যামল, নিরিবিলি পরিবেশে যেখানে আপনার অতিতের সমস্ত স্মৃতি, লাল নীল আলো ও পানির ছটায় আপনার নিশ্বাস ঘন হয়ে আসবে, হারিয়ে যাবেন কোনো এক অজানাকে ঘিরে।
শহরের ট্রাফিক জ্যাম ও কোলাহল থেকে একটু মুক্তি পেয়ে কোথাও ঘুরতে যাওয়ার কথা মাথায় আসলে গাজিপুরে অবস্থিত ভাওয়াল রিসোর্ট এন্ড স্পা এর কথা মনে পরে। আর আপনার এই কথা মনে পরেছে অথবা কারও নিকট হতে শুনেছেন বিধায় আপনি এখন এই পোস্ট থেকে ভাওয়াল রিসোর্ট এর বিষয়ে জানতে আগ্রহি। তবে আমরাও আপনার আগ্রহ নিয়ে একদম বিলম্ব করবো না। চলুন শুরু করি কিভাবে ভাওয়াল রিসোর্ট এ পৌছে যাবেন নিমিষেই এবং হারিয়ে যাবেন সবুজ শ্যামলের ভীরে।
![]() |
| Bhawal Resort & Spa |
ভাওয়াল রিসোর্ট - Bhawal Resort & Spa
ভাওয়াল রিসোর্ট, Bhawal Resort & Spa একটি বিদেশি পাকৃতিক বাগান যেটি সবুজে ঘেরা ও সমৃদ্ধ যেটি রাজধানী ঢাকা হয়ে কয়েক ঘন্টার দূরত্ব। এটা এমন একটি উম্মুক্ত জায়গায় যেখানে আপনি নৈসর্গিক প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারবেন এবং মনোরম আনন্দে নিজেকে এক অজানায় আবিস্কার করতে পারবেন। এটি বাংলাদেশে সবচেয়ে সুন্দর একটি রিসোর্ট
ঢাকা ও ঢাকার আশে পাশে গড়ে উঠেছে নানা রিসোর্ট ও পার্ক। এর মধ্যে অন্যতম হচ্ছে ভাওয়াল রিসোর্ট যেটি গাজীপুর জেলায় অবস্থিত।
![]() |
| bhawal resort & spa gazipur: drone View |
ভাওয়াল রিসোর্ট কোথায়
ঢাকা বিমান বন্দর থেকে ৪৫ কি.মি দূরে অবস্থিত যা গাজীপুর জেলার মির্জাপুর ইউনিয়ন, বরৈপাড়ার নলিজানি গ্রামে অবস্থিত। এটি মোট ৩৫ একর জমি নিয়ে সুবিন্নস্ত একটি রিসোর্ট।
এই রিসোর্ট এর হেড অফিস ঢাকার বনানি, ব্লক-জি, রোড নং-২, হাউজ নং- ২ ঢাকা- ১২১৩।
ভাওয়াল রিসোর্ট গাজীপুর: যা যা পাবেন
এখানে সবচেয়ে বেশি আকর্ষনীয় যেই বিষয়টি সেটি হচ্ছে এই রিসোর্ট সুবিশাল এর সুইমিং পুল। এখানে আপনি সারাদিন কাটিয়ে দিতে পারবেন। এখানে সুইমিং পুল এর দুইপাশে সবুজ সারিবদ্ধ গাছ গুলো আপনাকে একজ সবুজ ও নীলের দেশে হারিয়ে দিবে।
- ওয়াই-ফাই ইন্টারনেট সুবিধা
- কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট
- ওয়েলকাম ড্রিংক
- চা/কফি বানানোর সুবিধা
- বৈদ্যুতিক সুরক্ষা বক্স
- প্রথম দিন ফলের ঝুড়ি দেওয়া হবে
- সুইমিং পুল ও জ্যাকুজি
- ওয়াল টিভির সু ব্যবস্থা
- প্রতি রুমে দুই বোতল মিনারেল পানি
- ১-৫ বছর শিশুদের জন্য কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট
- ৫ বছর পর্যন্ত বিনামূল্যে
- শিশুদের জন্য বিনামূল্যে খেলাধুলা
- ১০ বছরের শিশুদের জন্য চার্জ প্রযোজ্য
- ৫-১০ বছর বয়সী শিশুদের জন্য নিয়মিত চার্জ ৫০%
- শিশুদের জন্য অতিরিক্ত বিছনা বা শিশুর জন্য বেবি কট নিলে চার্জ হবে
- ১২ বছরের কম বয়সী অতিথিদের শিশু হিসেবে ধরা হয়
- শিশু সুইমিং পুল ১ হাউজ গেস্টদের জন্য বিনামূলে।
- যা ৩-৫ বছর বয়সী শিশুদের জন্য উপযুক্ত
- শিশু সুইমিং পুল ২ হাউজ গেস্টদের জন্য বিনামূলে।
- যা ৫-১২ বছর বসয়ী শিশুদের জন্য.
এছাড়াও এখানে আপনি ব্যাডমিন্টন, বিলিয়ার, লন টেনিস, জিম, স্পা ও বারবিকিউ জোন পেয়ে জাবেন এখানে ছবি তোলার অসাধারণ জায়গা রয়েছে।
![]() |
| bhawal resort & spa gazipur: সুইমিং পুল |
গাজিপুর ভাওয়াল রিসোর্ট: এন্ট্রি তথ্য
- প্রবেশের সময়: ২.০০ পিএম
- বের হওয়ার সময় ১২.০০ পিএম
- অগ্রিম বুকিং করতে হবে
ব্যক্তির ক্ষেত্রে তার বৈধ জাতীয় পরিচয় পত্র/পাসপোর্ট/ড্রাইভিং লাইসেন্স/কোম্পানীর ফটো আইডি কার্ড চেক-ইন করার সময় আনতে হবে।
ভাওয়াল রিসোর্ট এর খরচ
- ওয়ান বেডরুম ভিলা
- ওয়ান বেডরুম স্যুট
- টু বেডরুম স্যুট
এই কটেজ গুলো পেয়ে যাবেন কটেজ ভেদে ২/৪ জন থাকার সুবিধা, ২৪ ঘন্টা রুম সার্ভিস, গোসল খানা ও ওয়াশরুম, ৫০” স্মার্ট টিভি, আকর্ষনীয় ভাবে ডেকোরেশন করা ইকো ফ্রেন্ডলী পরিবেশ। চা/কফি বানিয়ে খাওয়ার সুযোগ সাথে ফ্রি ওয়াইফাই সবসময়।
এই স্যুট গুলোর খরচ ১৫০০০ টাকা। এক বেড রুম যেখানে ২ জন থাকতে পারবে সেখানে খাবার সহ খরচ ২০,০০০ টাকা। এবং দুই বেড রুম যেটাতে ৪ জন থাকতে পারবে সেটার খরচ ৩০,০০০ টাকা। তবে এই খরচ আপনার উপর নির্ভর করে উঠানামা করে থাকে। আপনি বুকিং করার সময় খরচ সম্পর্কে আইডিয়া পেয়ে যাবেন। এটা নমুনা মাত্র শেয়ার করলাম।
এই ক্যাটগরিতে পেয়ে যাবেন কিং বেডস, কুইন বেডস, লিভিং বেডরুম, এছাড়াও শিতাতপ নিয়ন্ত্রিত কক্ষ। বিলাসবহুল ভাবে সাজানো লবি, বার ও অন্যান্য স্পেস। এখানে ধনী বা উচ্চ মধ্যবৃত্ত মানুষেরাই যায় যদিও একটু খরচ বেশি তবে আপনার অভিজ্ঞতা ও স্মৃতি খুব ভালো হবে।
ভাওয়াল রিসোর্ট এর খাবারে পরিবেশ
নিরাপত্তা ও পার্কিং
এখানে আপনার গাড়ির ও আপনার রয়েছে শতভাগ নিরাপত্তা ও পার্কিং সুবিধা। গাড়ি নিয়ে গেলে পার্কিং নিয়ে কোনো চিন্তার কিছু নেই। গুগল ম্যাপ ও ঠিকানার সাহায্যে খুব সহজে আপনি এখানে চলে আসতে পারবেন এবং সময় কাটিয়ে ঘুরে ফিরে যেতে পারবেন।
![]() |
| bhawal resort & spa: রাতের বেলা |
ভাওয়াল রিসোর্ট যোগাযোগ
- +880-9611400700
- +880-1871004007
- +880-1871004015
- Email: reservation@bhawalresort.com
কোর্পোরেট বুকিং করার জন্য কল করুন, ছুটির দিন ব্যতিতদ
- +880-1871004009,
- +880-1871004008
- (Timings: 10am-6pm)
![]() |
| ভাওয়াল রিসোর্ট, গাজিপুর: রাতের দৃশ্য |
আশা করি এই পোস্ট টি থেকে আপনার ভাওয়াল রিসোর্ট সম্পর্কিত অনেক তথ্য জানতে পেরেছেন। মনমুগ্ধকর পরিবেশে সময় কাটাতে বুকিং করতে পারেন একদিন অথবা আরও বেশি সময়ের জন্য। হারিয়ে যান সবুজের রাজ্যে নীল পানির দুনিয়ায়।
এছাড়াও বাংলাদেশের অন্যতম সুন্দর একটি সুন্দর ঠিকানা রিসোর্ট সম্পর্কে জেনে নিন। ঠিকানা রিসোর্ট এ কম খরচে আপনার সাধ্যের মধ্যে ঘুরে আসতে পারবেন। যেটি ঢাকায় নিরিবিল পরিবেশে অবস্থিত।

.jpg)
.jpg)
.jpg)
