জমির খতিয়ান বের করার নিয়ম E porcha gov bd Khatian Search
খতিয়ান ও দাগের তথ্য অনুসন্ধান: জমির খতিয়ান বের করার নিয়ম সম্পর্কে আজকের আর্টিকেলে বিস্তারিত জানতে পারবেন। জমির মালিকের রেকর্ড বের করতে বা ভূমির আসল মালিক কে এটা যাচাই করার জন্য অনলাইন পর্চা বা জমির খতিয়ান চেক করতে হয়।
জমির খতিয়ান অনুসন্ধান করার অনেক নিয়ম রয়েছে। এখানে জমির খতিয়ান অনুসন্ধান করার জন্য বিভিন্ন পদ্ধতি যেমন- সার্ভে খতিয়ান বা নামজারি খতিয়ান ইত্যাদি। এগুলোর মধ্যে আবার বি.আর.এস, আর এস ইত্যাদি রয়েছে।
আর এস খতিয়ান অনুসন্ধান
ই-পর্চার অফিসিয়াল ওয়েবসাইট eporca.gov.bd থেকে জমির সাথে সম্পর্কিত কিছু তথ্য দিয়ে জমির খতিয়ান অনুসন্ধান করা যায়। আর এস অথবা বিআরএস যেই খতিয়ানই বের করতে চান আপনাকে ই পর্চার ওয়েবসাইট থেকে একই নিয়মে খতিয়ান বের করতে হবে। শুধুমাত্র খতিয়ান অনুসন্ধান এর সময় আর এস নির্বাচন করতে হবে।
এখান থেকে জমির খতিয়ানের অনলাইন কপি ও সার্টিফাইড কপি বের করা যায়। ইতিপূর্বে বিনামূল্যে অনলাইন কপি পাওয়া গেলেও বর্তমানে ১০০ টাকা সাথে মোবাইল ব্যাংকিং এর কিছু চার্জ রয়েছে সেগুলো পরিশোধ করে অনলাইন কপি পাওয়া যায়। এবং সার্টিফাইড কপি পেতে হলে সেটার জন্যও আলাদা চার্জ রয়েছে।
খতিয়ান অনুসন্ধান করতে ই-পর্চা ওয়েবসাইটে গিয়ে আপনার বিভাগ, জেলা, উপজেলা, মৌজা, ও খতিয়ান নাম্বার/মালিকের নাম দিয়ে সার্চ করলে আপনার সামনে খতিয়ানের একটি তালিকা চলে আসবে সেখান থেকে আপনার নির্দিস্ট খতিয়ান আবেদন করে তথ্য বের করতে পারবেন।
![]() |
| জমির খতিয়ান বের করার নিয়ম E porcha gov bd Khatian Search panel |
খতিয়ান কি?
জমি/ভূমির রেকর্ড ই হচ্ছে খতিয়ান। ভূমি/জমির মালিকের দাগ/খতিয়ান ভিত্তিক একটি ডকুমেন্ট যেটার মাধ্যমে ভূমির মালিকানা নির্ণয় করা হয়। এটি ভূমি জরিপের সময় লিপিবদ্ধ করা হয়েছিল।
জমির খতিয়ান হচ্ছে জমির মালিকের তথ্য সম্বলিত একটি ডকুমেন্ট। এটি দুই ধরনের হয়ে থাকে একটি হচ্ছে অনলাইন কপি, অন্যটি হচ্ছে সার্টিফাইড কপি। এছাড়াও সরকারি নির্দিস্ট কাগজে ভূমি অফিস থেকে একটি কপি দেওয়া হয় যেটার নাম মূল পর্চা। সেই পর্চা দিয়ে জমির রেজিস্ট্রি ও যাবতীয় কাজ করা হয়।
খতিয়ান ও দাগের তথ্য অনুসন্ধান
আপনাকে ভূমি অফিসের পর্চার ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। পর্চার ওয়েবসাইট থেকে খতিয়ানের আবেদন করে খতিয়ান ও দাগের তথ্য দেখতে পারবেন সেজন্য eporcha.gov.bd এই ওয়েবসাইটে প্রবেশ করে খতিয়ান অনুসন্ধান অপশন থেকে বের করে নিতে পারবেন।
বর্তমানে খতিয়ান নম্বর এবং মালিকানার নাম ব্যবহার করে খতিয়ানের ডকুমেন্ট বের করতে পারবেন। তবে দাগ/মালিকের পিতা/স্বামীর নাম দিয়ে অনুসন্ধান করার অপশন নেই।
জমির খতিয়ান বের করার নিয়ম
জমির খতিয়ান বের করার নিয়ম অনেকেই জানতে চান। জমির খতিয়ান বের করতে হলে আপনাকে eporcha.gov.bd এর ওয়েবসাইটে গিয়ে সার্ভে খতিয়ান/নামজারি খাতিয়ান অনুসন্ধান করতে হবে।
![]() |
| জমির খতিয়ান বের করার নিয়ম |
প্রথমেই ভিজিট করুন: https://eporcha.gov.bd/ এখানে হোম পেজে অনেকগুলো অপশন পেয়ে যাবেন সেখান থেকে আপনি সার্ভে খতিয়ান অথবা নামজারি খতিয়ানের উপর ক্লিক করুন।
এখানে আপনাকে চিত্রের ন্যায় কয়েকটি ধাপে কাজটি করতে হবে। প্রথমে বিভাগ, জেলা, উপজেলা, খতিয়ানের ধরণ, মৌজা, ইত্যাদি এক এক করে নির্বাচন করতে হবে। এরপর খতিয়ানের তালিকা দেখতে পারবেন।
![]() |
| জমির খতিয়ান বের করার নিয়ম |
সেখান থেকে স্ক্রল করে খুজে বের করতে পারবেন অথবা চাইলে খতিয়ান নং/মালিকানার নাম দিয়ে খুজে নিতে পারবেন।
খতিয়ান অনুসন্ধান করার পর আপনার কাঙ্খিত ফলাফল পেয়ে গেলে নামের উপর ডাবল ক্লিক করুন। এরপর আপনার সামনে নতুন একটি উইনডো শো করবে। এখান থেকে আপনি বিস্তারিত বাটনে ক্লিক করে সংক্ষেপে কিছু তথ্য দেখতে পারবেন।
![]() |
| জমির খতিয়ান বের করার নিয়ম |
এর সাথেই আরেকটি বাটন রয়েছে যেটি হলো খতিয়ান অনুসন্ধান এটার উপর ক্লিক করে খতিয়ানের জন্য আবেদন করতে হবে।
খতিয়ান আবেদনের উপর ক্লিক করলে আপনাকে একটি নতুন উইনডোতে নিয়ে যাবে সেখানে আপনি খতিয়ান আবেদন ফর্ম দেখতে পারবেন।
![]() |
| জমির খতিয়ান বের করার নিয়ম |
এই আবেদন ফরমের উপররের দিকে আপনার আবেদনের তথ্য দেখাবে এরপর আপনি
- আপনার জাতীয় পরিচয়পত্র নম্বর
- সঠিক জন্ম তারিখ সিলেক্ট করুন
- মোবাইল নম্বর প্রদান করুন
এরপর জাতীয় পরিচয় পত্রের সার্ভার থেকে আপনার নাম ঠিকানা সম্বলিত তথ্য দেখাবে। এখানে আপনি আপনার জাতীয় পরিচয়পত্র দিয়ে রেজিস্ট্রেশন করা সিম এর নম্বর প্রদান করবেন, অন্যথায় এটি ম্যাচ না হতেও পারে।
এরপর আবেদনের ধরন পেয়ে যাবেন, এখানে দুই ধরনের আবেদন রয়েছে
- অনলাইন কপি
- সার্টিফাইড কপি
আপনি যেই কপি সংগ্রহ করতে চাচ্ছেন সেটি নির্বাচন করুন। এরপর খতিয়ান ফি পরিশোধ করতে হবে। এক পে অথবা আপনি বিকাশ/নগদ/রকেট/ইন্টারনেট ব্যাংকিং/ব্যাংক কার্ড এর মাধ্যমে পেমেন্ট করতে পারবেন। তাই আপনার কাছে উপায় একাউন্ট না থাকলে এক পে নির্বাচন করুন।
![]() |
| জমির খতিয়ান বের করার নিয়ম |
ইতিপূর্বে বিনামূল্যে খতিয়ানের অনলাইন কপি সংগ্রহ করা যেত, কিন্তু বর্তমানে এর জন্য ১০০ টাকা ফি নির্ধারণ করা হয়েছে।
জমির খতিয়ান ডাউনলোড
পরবর্তী ধাপে ফি পেমেন্ট করলে আপনার পেমেন্ট টি প্রক্রিয়াকরণ করা হবে। সবকিছু ঠিক থাকলে আপনার সামনে কিউআর কোড সম্বলিত/তাৎক্ষনিক খতিয়ানের কপি ডাউনলোড করার অপশন চলে আসবে সেখান থেকে আপনি খতিয়ানটি সেভ ও প্রিন্ট করে নিতে পারবেন।
এভাবে আপনি জমির খতিয়ান ডাউনলোড করে নিতে পারবেন। উপরে বর্ণিত নিয়মটি ভালো করে অনুসরণ করুন। খতিয়ান বের হওয়ার পর কিউআর সংযুক্ত একটি ডকুমেন্ট পাবেন।
খতিয়ান সংক্রান্ত প্রশ্ন উত্তর
খতিয়ান বের করতে গিয়ে বা খতিয়ান নিয়ে অনেকেই অনেক কিছু সম্পর্কে জানেন না। এছাড়াও অনেকের মনে খতিয়ান নিয়ে বিভিন্ন ভূল ধারণা রয়েছে তাই এখন আপনাদেরকে খতিয়ান সংক্রান্ত কিছু প্রশ্ন ও উত্তর সম্পর্কে জানাবো
খতিয়ান বের করতে কত টাকা লাগে?
খতিয়ান দুই ধরনের হয়ে থাকে, অনলাইন কপি বের করতে ১০০ টাকা সাথে চার্জ প্রযোজ্য এবং সার্টিফিইড কপি বের করতে ১৪০ টাকা সাথে চার্জ প্রযোজ্য। তাছাড়া বিগত সময় অনলাইন কপি যেটি বিনামূল্যে পাওয়া যেত। তবে বর্তমানে অনলাইন কপিতে কিউ আর কোড সংযুক্ত হয়েছে যেটা আগে ছিল না।
খতিয়ান অনুসন্ধান করা সময় মৌজা খুজে পাই না কেন?
অনেকেই সব নির্বাচন করার পর মৌজা অপশনে মৌজা খুজে পান না। এর দুইটি সমাধান রয়েছে। প্রথমত মৌজার জে এল নং দিয়ে সার্চ করুন, এক্ষেত্রে যদি জে এল ঠিক থাকে কিন্তু অন্য মৌজার নাম চলে আসে তবুও খতিয়ান আবেদন ফর্ম ধাপ পর্যন্ত গিয়ে দেখুন ভিতরে মৌজার নাম ঠিক আছে কিনা। যদি ঠিক থাকে তবে সেটির জন্য আবেদন করুন।
দ্বিতীয়ত কিছু মৌজার নাম অনলাইন ভূক্ত এখনও করা হয়নি। তাছাড়া বিগত সময় কিছু মৌজা অনলাইনে থাকলেও বর্তমানে সেগুলো পাওয়া যাচ্ছে না। তবে চিন্তার কিছু নেই আস্তে আস্তে সবগুলো মৌজা অন্তর্ভূক্ত করা হবে।
মোবাইল দিয়ে জন্ম তারিখ সিলেক্ট করার নিয়ম
আপনারা যারা মোবাইল দিয়ে খতিয়ান বের করতে চান বা ব্রাউজারে যে কোনো জায়গায় জন্ম তারিখ সিলেক্ট করতে চান তারা অনেক সময় ১৯৫০-২০০০ সালে বা তার বাহিরের দিকে জন্ম তারিখ সিলেক্ট করতে সমস্যায় পড়েন। এক্ষেত্রে আপনি যখন জন্ম তারিখ সিলেক্ট করতে যাবেন তখন আপনার জন্ম তারিখের যেই উইনডোটি শো করবে তখন জন্ম সাল এর উপর ক্লিক করলেই বিগত সালগুলো পেয়ে যাবেন।
পরিশেষে
আজকের আর্টিকেল থেকে আপনার খতিয়ান ও দাগের তথ্য অনুসন্ধান: জমির খতিয়ান বের করার নিয়ম সম্পর্কে জানতে পেরেছেন। কোথাও কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের রাইটার টিম সবসময় আপনাদের কমেন্ট পড়ে থাকে এবং সমস্যার সমাধান করে থাকেন।



.jpg)

.jpg)