জন্ম নিবন্ধন অনলাইন আবেদন, Birth Certificate Application Online bdris
জন্মের পর প্রত্যেক শিশু সন্তানের জন্ম নিবন্ধন করা বাংলাদেশ সরকারের নির্দেশ ও প্রত্যেক নাগরীকের প্রয়োজনীয় একটি নিবন্ধন সনদ যা ব্যাক্তির বিদ্যালয়ে ভর্তি থেকে শুরু করে বিভিন্ন প্রতিষ্ঠান বা ক্ষেত্রে রেজিস্ট্রেশন অথবা জমির দলিল সম্পাদনের ক্ষেত্রে অত্যান্ত গুরুত্বপূর্ণ একটি সনদপত্র।
যেহেতু বাংলাদেশ সরকার ঘোষিত নিয়ম একজন ব্যাক্তির জাতীয় পরিচয় পত্র নিবন্ধন করার জন্য ১৬ বছর বিশেষ ক্ষেত্রে ১৮ বছর। তাই ০ থেকে ১৬ বছর পর্যন্ত যত সরকারি বেসরকারি কাজকর্ম রয়েছে তা এই জন্ম নিবন্ধন এর মাধ্যমে সম্পাদন করতে হয়।
এমনকি বিশেষ প্রয়োজনে ১৬ বছরের পূর্বে বিদেশ গমন করতে হলে জন্ম নিবন্ধন দিয়ে পাসপোর্ট এর আবেদন করতে হয়। কারণ আপনার সন্তানের যে কোনো দুর্ঘটনা বা অসুস্থতার কারনে বিদেশ চিকিৎসা করানোর প্রয়োজন হতে পারে। তাই জন্মের পর প্রত্যেক সন্তানের জন্ম নিবন্ধন করা অবশ্যই জরুরী।
![]() |
| জন্ম নিবন্ধন অনলাইন আবেদন |
জন্ম নিবন্ধন কি কি কাজে লাগে?
- পাসপোর্ট তৈরি করতে (এনআইডি না থাকলে)
- বিবাহ করতে গেলে
- শিক্ষা-প্রতিষ্ঠানে ভর্তির জন্য
- সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে চাকুরী করতে গেলে
- ড্রাইভিং লাইসেন্স করতে গেলে
- জমা জমি ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে
- ব্যাংকে ষ্টুডেন্ট একাউন্ট করার ক্ষেত্রে
- বিভিন্ন লাইসেন্স পাওয়ার জন্য
- গ্যাস/ পানি অথবা বিদ্যুৎ সংযোগ এর ক্ষেত্রে
- ট্যাক্স নিবন্ধন এর ক্ষেত্রে
- ঠিকাদারী লাইসেন্স পাওয়ার জন্য
- কোনো কিছু স্ট্যাম্প করে ক্রয় বিক্রয় চুক্তি ইত্যাদির ক্ষেত্রে
- জাতীয় পরিচয় পত্র/ ভোটার নিবন্ধন এর ক্ষেত্রে
- ইত্যাদি বিভিন্ন কাজে জন্ম নিবন্ধন সনদ এর প্রয়োজন হয়।
জন্ম নিবন্ধন করতে কি কি লাগে?
জন্ম নিবন্ধন করতে সাধারণত যেই সকল ডকুমেন্ট লাগতে তার একটি ছোট তালিকা দেওয়া হলো। তবে এখানে সবগুলো ডকুমেন্ট লাগবে বিষয়টি এমন নয়। আবেদন ভেদে ডকুমেন্ট কম বেশি লাগতে পারে।
- টিকার কার্ড অথবা চিকিৎসক কর্তৃক প্রত্যয়ন পত্র অথবা প্রাথমিক/মাধ্যমিক/উচ্চমাধ্যমিক/সমমান পরীক্ষার যে কোনো একটি সনদপত্রের কপি।
- পিতা/মাতা দাদা/দাদির স্থায়ী ঠিকানার কর পরিশোধের রশিদ অথবা (যদি নদীভাঙ্গনের কারনে স্থায়ী ঠিকানা বিলুপ্ত হলে জমি ক্রয়ের রশিদ বা খাজনা ইত্যাদির রশিদ
উপরোক্ত দুইটি ডকুমেন্ট অবশ্যই লাগবে। এখানে অনেক অপশনস রয়েছে তাই আপনার কাছে এখান থেকে যেই যেই ডকুমেন্ট আছে সেগুলো এটাচ করে আবেদন করতে পারবেন।
জন্ম নিবন্ধন অনলাইনে আবেদন
জন্ম নিবন্ধন এর আবেদন করার জন্য এই লিংকে প্রবেশ করুন https://bdris.gov.bd/br/application এখানে প্রবেশ করার পর নিচের ছবির মত একটি ড্যাশবোর্ড শো করবে এখানে জন্মস্থান অথবা স্থায়ী ঠিকানা সিলেক্ট করে পরবর্তী ধাপে এগিয়ে যান।
![]() |
| ১ম ধাপ: জন্ম নিবন্ধন আবেদন |
পরবর্তী ধাপে আপনার সামনে এমন একটি ফরম চলে আসবে। এখানে প্রয়োজনীয় তথ্য দিয়ে ফরমটি পুরন করুন। লাল তারকা চিহ্নিত ঘর গুলো অবশ্যই পূরণ করতে হবে।
আপনার নাম যদি একটি শব্দে হয় যেমন হাসান সেই ক্ষেত্রে ২য় ঘরে আপনার নাম লিখবেন এবং ১ম ঘর ফাকা রাখবেন। আর যদি দুই শব্দ বা তার অধিক হয় সেই ক্ষেত্রে আপনি ১ম ও ২য় ঘরে লিখবেন।
ফরম পূরণ করা হয়ে গেলে পরবর্তী বাটনে ক্লিক করে ফরমের ২য় অংশ আসবে সেখানে পিতা ও মাতার তথ্য দিতে হবে।
![]() |
| ২য় ধাপ: জন্ম নিবন্ধন আবেদন |
এখানে প্রথমে পিতার জন্ম নিবন্ধন নম্বর ও জন্ম তারিখ টাইপ করে লিখুন। অটোমেটিক আপনার পিতার তথ্য চলে আসবে নিচের ঘরগুলোতে। এভাবে আপনার মাতার জন্ম নিবন্ধন নম্বর ও জন্ম তারিখ টাইপ করে পরবর্তী ধাপে চলে যান।
পরবর্তী ধাপে নিচের ছবির মত একটি পেজ শো করবে। এখানে আপনি আপনার বর্তমান ঠিকানা ও স্থায়ী ঠিকানা সিলেক্ট করতে করবেন যদি সকল ঠিকানা একই হয় তাহলে, উপরে টিক চিহ্নতে সিলেক্ট করে দিন।
![]() |
| জন্ম নিবন্ধন অনলাইন আবেদন |
পরবর্তী ধাপে চলে যান এবং আবেদনকারীর সাথে সম্পর্কিত ব্যাক্তির নাম সিলেক্ট করবেন অথবা নিজ সিলেক্ট করতে পারেন। (অন্য কারো নাম সিলেক্ট করলে তার জন্ম নিবন্ধন নম্বর, জাতীয় পরিচয়পত্র
এরপর প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করতে হবে যা ইতিপূর্বে বলা হয়েছে কি কি আপলোড করবেন।
![]() |
| Birth Certificate Application Online |
এরপর ডকুমেন্ট আপলোড করার ক্ষেত্রে সাইজ ১০০ কেবির ভিতরে রাখবেন এবং এই পেইজে সর্বপ্রথম ডকুমেন্ট আপলোড এর কাজটি শেষ করে ফেলবেন। এখানে বেশিক্ষণ সময় নিলে সার্ভার সমস্যার কারনে আবার প্রথম থেকে কাজ শুরু করতে হতে পারে।
এরপর পরবর্তী ধাপে আপনি আপনার আবেদন এর সকল তথ্য দেখতে পারবেন এবং সবকিছু ঠিক থাকলে আপনার মোবাইল নাম্বার প্রদান করুন এবং সেই নাম্বারে অটিপি কোড সেন্ড করুন এবং ওটিপি বসিয়ে সাবমিট করুন।
ব্যাস কাজ শেষ এবার আবেদন পত্রটি প্রিন্ট করে নির্দিষ্ট সময়ের মধ্যে সংশ্লিষ্ট কার্যালয় অর্থাৎ ইউনিয়ন/পৌরসভা/সিটি কর্পোরেশনে যোগাযোগ করুন।
জন্ম নিবন্ধন ফি
- নিবন্ধনাদিন ব্যক্তির বয়স ০ থেকে ৪৫ দিন হলে বিনামূল্যে
- নিবন্ধনাদিন ব্যক্তির বয়স ৪৬ দিন থেকে ৫ বছর হলে ২৫ টাকা
- নিবন্ধনাদিন ব্যক্তির বয়স ৫ বছর এর বেশি হলে ৫০ টাকা
জন্ম নিবন্ধন যাচাই/ ভেরিফাই অনলাইন
আপনার জন্ম নিবন্ধন অনলাইনে রয়েছে কিনা সেটা চেক করে নিতে পারবেন কয়েকটি ধাপ অনুসরণ করে। জন্ম নিবন্ধন হওয়ার পর অথবা আপনার হাতে যদি অন্য কোনো জন্ম নিবন্ধন থাকে সেটি সহজেই অনলাইনে চেক করে নিতে পারবেন।
এটি করার জন্য এই লিংকে প্রবেশ করুন: https://everify.bdris.gov.bd/
![]() |
| জন্ম নিবন্ধন যাচাই অনলাইন |
এরপর আপনার জন্ম নিবন্ধন নম্বর ও জন্ম তারিখ সিলেক্ট করুন তারপর কাপচা পূরন করে Search বাটনে ক্লিক করলেই সকল তথ্য চলে আসবে এবং সেটি প্রিন্ট করে নিতে পারবেন।
আর যদি অনলাইনে জন্ম নিবন্ধন না থাকে তাহলে Not Found লেখা আসবে। সেই ক্ষেত্রে আপনাকে নতুন করে জন্ম নিবন্ধন অনলাইনে আবেদন করতে হবে।
পরিশেষে
আশা করি আজকের পোস্ট থেকে আপনারা সহজেই জানতে পেরেছেন কিভাবে নতুন জন্ম নিবন্ধন এর আবেদন করতে হয় এবং সেটি অনলাইনে হয়েছে কিনা কিভাবে চেক করতে হয়। আশা করি পোস্টটি ভালো লেগেছে।
জন্ম নিবন্ধন আবেদেনর নমুনা ফরম


.jpg)
.jpg)
.jpg)
