পাসপোর্ট নাম্বার দিয়ে মেডিকেল রিপোর্ট চেক, Medical Report Check by Passport Number

মেডিকেল রিপোর্ট চেক করার নিয়ম ও মালয়েশিয়া মেডিকেল রিপোর্ট চেক করার নিয়ম সম্পর্কে আজকের আর্টিকেল থেকে আপনার বিস্তারিত জানতে পারবেন। মেডিকেল রিপোর্ট সমসবময় অফিসিয়াল ওয়েবসাইট থেকে চেক করবেন। বিদেশ যেতে হলে আপনাকে অবশ্যই মেডিকেল রিপোর্ট চেক করার প্রয়োজন হবে।

মেডিকেল রিপোর্ট কি

মেডিকেল বা স্বাস্থ্য পরীক্ষা করানোর পর যেই রিপোর্ট পাওয়া যায় সেটাই মেডিকেল রিপোর্ট। শরীরের বিভিন্ন অংশ, সেগুলোতে কোনো রোগ বালাই আছে কিনা ইত্যাদি পরীক্ষা করা হয়। ভিসা পাওয়ার জন্য মেডিকেল করাতে হবে। সেই মেডিকেল রিপোর্ট ফিট হলে তবেই আপনি বিদেশ ভ্রমন করতে পারবেন।

বিদেশ যাওয়ার জন্য যেসব স্বাস্থ্য পরীক্ষা যেমন- শরীরের বিভিন্ন অংশ, নাক, কান গলা ইত্যাদি চেকআপ করা হয়। সেগুলো পরীক্ষা করার পর রিপোর্ট তৈরি হয়। সেই রিপোর্ট ফিট হলে তবেই আপনি বিদেশ ভ্রমন করতে পারবেন।

পাসপোর্ট নাম্বার দিয়ে মেডিকেল রিপোর্ট চেক, Medical Report Check by Passport Number
Medical Report Check by Passport Number

আপনারা যখন বিদেশ যাওয়ার জন্য প্রস্তুত হবেন তখনই আপনাদেরকে একটি স্বাস্থ্য পরীক্ষা করাতে হবে। মেডিকেল রিপোর্ট চেক করার জন্য সংশ্লিষ্ট মেডিকেল সেন্টার এর ওয়েবসাইট রয়েছে।

অথবা আপনি যেই দেশে ভ্রমন করবেন সেই দেশের নির্দিষ্ট ওয়েবসাইট রয়েছে সেখান থেকে মেডিকেল রিপোর্ট চেক করতে পারবেন। আপনি যেই দেশে যেতে চান সেই দেশের ইমিগ্রেশন এর নির্দিষ্ট ওয়েবসাইট রয়েছে সেখান থেকেই তথ্য পেয়ে যাবেন। এছাড়াও গামকা মেডিকেল রিপোর্ট একই নিয়মে চেক করতে পারবেন।

পাসপোর্ট নাম্বার দিয়ে মেডিকেল রিপোর্ট চেক

পাসপোর্ট নাম্বার দিয়ে মেডিকেল রিপোর্ট চেক করতে ওয়াফিদ এর ওয়েবসাইটে প্রবেশ করে Passport Number অথবা Wafid Slip Number দিয়ে চেক করলেই আপনি মেডিকেল রিপোর্ট এর তথ্য পেয়ে যাবেন। 

মেডিকেল রিপোর্ট চেক লিংক : https://wafid.com/medical-status-search/

প্রথমে এই লিংকে ভিজিট করুন। তারপর আপনার সামনে এমন একটি ইন্টারফেস শো করবে। এরপর নিচের ধাপগুলো অনুসরণ করুন

পাসপোর্ট নাম্বার দিয়ে মেডিকেল রিপোর্ট চেক, passport medical report check online, gamca, gcc
পাসপোর্ট নাম্বার দিয়ে মেডিকেল রিপোর্ট চেক, passport medical report check online

  • By Passport Number এখানে টিক মার্ক দিন
  • যদি ওয়াফিদ এর স্লিপ নাম্বার থাকে তাহলে সেটি সিলেক্ট করুন
  • পরের অংশে পাসপোর্ট নম্বর লিখুন
  • এর পরে আপনার জাতীয়তা সিলেক্ট করুন
  • ক্যাপচা পূরণ করুন

এরপর চেক বাটনে ক্লিক করলেই আপনার মেডিকেল রিপোর্ট এর তথ্য দেখতে পারবেন। এখানে আপনার যেই ডকুমেন্ট আসবে সেটার কোনায় ফিট (FIT) লেখা থাকলে মেডিকেল রিপোর্ট ফিট হয়েছে। অথবা সেখানে আনফিট দেখা থাকবে।

মেডিকেল রিপোর্ট চেক সৌদি

মেডিকেল রিপোর্ট চেক সৌদি medical report check saudi অর্থাৎ সৌদি আরবের মেডিকেল রিপোর্ট চেক করার নিয়ম ও অন্যান্য মেডিকেল রিপোর্ট চেক করার নিয়ম একই যা উপরে বর্ণনা করা হয়েছে। ওয়াফিদ এর ওয়েবসাইটে প্রবেশ করে পাসপোর্ট নাম্বার ও জাতিয়তা সিলেক্ট করে চেক বাটনে ক্লিক করলেই মেডিকেল রিপোর্ট এর তথ্য দেখাবে। তবে মালয়েশিয়া মেডিকেল রিপোর্ট চেক করার আলাদা নিয়ম যেটি এখনই আলোচনা করা হবে।

মালয়েশিয়া মেডিকেল রিপোর্ট চেক

মালয়েশিয়ার মেডিকেল রিপোর্ট চেক malaysia medical report check করার জন্য ই সার্ভিস আইএমআই এর ওয়েবসাইট রয়েছে সেখান থেকে মালয়েশিয়ার মেডিকেল রিপোর্ট চেক করতে পারবেন।

মালয়েশিয়ার মেডিকেল রিপোর্ট চেক করতে নিচের লিংকে ক্লিক করুন।

https://eservices.imi.gov.my/myimms/FomemaStatus

Malaysia medical report check
1111111111

এখানে লাল দাগ দেওয়া চিহ্নিত অংশে আপনার পাসপোর্ট নাম্বার এবং এর নিচে আপনার জাতীয়তা বাংলাদেশি সিলেক্ট করুন তারপর Carian বাটনে ক্লিক করলেই আপনার মেডিকেল এর তথ্য দেখতে পারবেন। 

অথবা এর পাশেই নীল দাগ দেওয়া অংশ থেকে আপনার নাম ও জাতীয়তা সিলেক্ট করে মেডিকেল রিপোর্ট এর তথ্য দেখতে পারবেন। বাংলাদেশ থেকে উপরোক্ত দুই নিয়মে মেডিকেল রিপোর্ট চেক করতে পারবেন। সৌদি সহ অন্যান্য দেশের মেডিকেল রিপোর্ট ওয়াফিদ থেকে এবং মালয়েশিয়ার মেডিকেল রিপোর্ট মালয়েশিয়ার নির্দিষ্ট ইমিগ্রেশন ওয়েবসাইট থেকে চেক করে নিতে পারবেন।

মেডিকেল রিপোর্ট আনফিট হলে করণীয়

মেডিকেল রিপোর্ট বিভিন্ন স্বাস্থ্য জনিত সমস্যার কারনে আনফিট হয়ে থাকে। যেসব কারনে মেডিকেল রিপোর্ট আনফিট হয়ে থাকে সেগুলো হলো

  • এইচআইভি
  • হার্টের সমস্যা
  • জন্ডিস
  • ক্যান্সার
  • ভাইরাস জনিত সমস্যা
  • করোনা
  • শ্বাসকষ্ট
  • চর্মরোগ জনিত সমস্যা

মেডিকেল রিপোর্ট ফিট হলে সংশ্লিস্ট মেডিকেল সেন্টারে যোগাযোগ করবেন। অনেক সময় অনাকাংখিত বা ভূলবশত মেডিকেল রিপোর্ট আনফিট চলে আসতে পারে। তাই সংশ্লিষ্ট হাসপাতাল থেকে পূনরায় চেকআপ করার ব্যবস্থা গ্রহণ করবেন।

উপরোক্ত দুইটি নিয়ম ছাড়াও মেডিকেল রিপোর্ট চেক করা যায়। আপনি যেই মেডিকেল সেন্টার থেকে মেডিকেল পরীক্ষা করিয়েছেন সেই মেডিকেল সেন্টার এর ওয়েবসাইট থেকে মেডিকেল রিপোর্ট বের করার পদ্ধতি রয়েছে। তবে সব মেডিকেল সেন্টারে এই নিয়মে বের করতে পারবেন না।

মেডিকেল রিপোর্ট এর মেয়াদ কতদিন থাকে

মেডিকেল রিপোর্ট এর মেয়াদ ৯০ দিন অর্থাৎ ৩ মাস থাকে। এর মধ্যেই আপনাকে বিদেশ যেতে হবে। এবং মেডিকেল রিপোর্ট রিলিজ অর্থাৎ বের হওয়ার পর থেকে আগামি ৩ মাস অর্থাৎ ৯০ দিন পর্যন্ত এটির ভেলিডিটি থাকে।

মেডিকেল টেস্ট কোথায় করানো হয়

মেডিকেল টেস্ট কোথায় করানো হয় এটা নিয়ে অনেকেই জানতে চান। বাংলাদেশে অনেক বৈধ হাসপাতাল রয়েছে যেগুলোতে বিদেশগামীদের মেডিকেল পরীক্ষা ও রিপোর্ট প্রদান করা হয়।

এছাড়াও বাংলাদেশে অন্যান্য আরোও অনেক মেডিকেল সেন্টার রয়েছে। সেগুলো শীগ্রই আপডেট করা হবে।

পরিশেষে

মেডিকেল রিপোর্ট চেক করার উপায় এবং বিদেশগামীদের মেডিকেল টেস্ট রিপোর্ট ও পদ্ধতি সম্পর্কে আপনার সবাই  জানতে পেরেছেন আজকের আর্টিকেল এর মাধ্যমে। 

এছাড়াও কোথায় থেকে মেডিকেল টেস্ট করাবেন সেটি সম্পর্কেও বলেছি। কিভাবে মেডিকেল রিপোর্ট ও স্ট্যাটাস চেক করবেন আশা করি সাবই বুঝতে পেরেছেন। আর্টিকেলটি ভালো লাগবে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন।

পরবর্তী পোস্ট পূর্ববর্তী পোস্ট
মন্তব্য নেই
মন্তব্য যোগ করুন
comment url