ই পাসপোর্ট চেক করার নিয়ম, e passport check online

ই পাসপোর্ট চেক, পাসপোর্ট নাম্বার দিয়ে পাসপোর্ট চেক ইত্যাদি বিষয় গুলো নিয়ে অনেকেই গুগলে সার্চ করে থাকেন। তবে যে যেভাবেই খুজে থাকেন না কেন মূল বিষয় হচ্ছে আপনার কাছে যেই পাসপোর্ট রয়েছে সেই পাসপোর্ট দিয়ে আপনি সহজেই আপনার পাসপোর্ট টি চেক করে নিতে পারবেন।

এছাড়াও পাসপোর্ট আবেদনের বর্তমান স্ট্যটাস জানতে পারবেন। আপনারা অনেকেই নতুন পাসপোর্ট এর জন্য অনলাইনে আবেদন করেছেন। তারা অনেকেই এই বিষয়টি নিয়ে জানতে চান। প্রভাতি টেক এর আজকের আর্টিকেলে পাসপোর্ট নাম্বার দিয়ে পাসপোর্ট চেক করার নিয়ম সম্পর্কে আলোচনা করবো।

তবে এটি চেক করার পূর্বে আপনাকে নিশ্চিত করতে হবে যে, আপনি কোন ধরনের পাসপোর্ট চেক করতে চাচ্ছেন। বাংলাদেশে দুই ধরনের পাসপোর্ট রয়েছে, একটি হচ্ছে এমআরপি পাসপোর্ট অন্যটি হচ্ছে ই পাসপোর্ট। এই পাসপোর্ট এর ধরণ অনুসারে এখন আমরা বিভিন্ন সরকারি ওয়েবসাইটের সার্ভার থেকে তথ্য যাচাই করে নিবো।

ই পাসপোর্ট চেক করার নিয়ম, e passport check online
ই পাসপোর্ট চেক করার নিয়ম, e passport check online

ই পাসপোর্ট চেক করার নিয়ম

ই পাসপোর্ট চেক করার জন্য দুইটি আলাদা সার্ভার রয়েছে যেখানে এমআরপি পাসপোর্ট চেক করার জন্য রয়েছে আলাদা ওয়েবসাইট। তবে আপনি যেই পাসপোর্ট এর তথ্য জানতে চান না কেন এর জন্য আপনার প্রয়োজন হবে ডেলিভারি স্লিপ নম্বর। আপনার পাসপোর্ট এর আবেদনের সময় আপনাকে একটি ডেলিভারি স্লিপ দিয়েছিল। এমআরপি ও ই পাসপোর্ট এর ক্ষেত্রে দুইটি স্লিপ এর ধরণ আলাদা হতে পারে।

ই পাসপোর্ট এর তথ্য যাচাই করতে আমাদের প্রয়োজন হবে Registration ID অথবা Passport Application ID অন্য দিকে এমআরপি পাসপোর্ট চেক করার জন্য লাগবে Enrolment Number আর এগুলো আপনি খুব সহজেই পাসপোর্ট ডেলিভারি স্লিপ এ পেয়ে যাবেন। সাথে আপনাদের জন্ম তারিখ মনে রাখতে হবে যেটা আপনাদের জন্ম নিবন্ধন ও জাতীয় পরিচয় পত্রে পেয়ে যাবেন।

ই পাসপোর্ট চেক, e passport check

ই পাসপোর্ট চেক করতে ভিজিট করুন epassport.gov.bd এই সরকারি ওয়েবসাইটে, এরপর এই ওয়েবসাইটের মেনুবার অপশনে Check Status অপশন পেয়ে যাবেন। সেখান গিয়ে আপনার ডেলিভারি স্লিপ থেকে অ্যাপ্লিকেশন আইডি ও জন্ম তারিখ লিখুন। এর পর একটি ক্যাপচা পূরণ অর্থাৎ I am not a robot/ I am Human টিক মার্ক দিয়ে চেক বাটনে ক্লিক করলেই আপনি আপনার ই পাসপোর্ট  এর তথ্য দেখতে পারবেন।

ই পাসপোর্ট চেক করার নিয়ম, e passport check , পাসপোর্ট নাম্বার দিয়ে পাসপোর্ট চেক
ই পাসপোর্ট চেক করার নিয়ম, How to check e passport

গুগলে e passport check লিখে সার্চ করে অথবা নিচের ধাপগুলো অনুসরণ করুন 

  • এই লিংক এ ভিজিট করুন Passport-application-status 
  • এরপর আপনি এখানে দুইটা অপশন পাবেন, 
  • একটি হচ্ছে অনলাইন রেজিস্ট্রেশন আইডি অন্যটি হচ্ছে অ্যাপ্লিক্যাশন আইডি।
  • এখানে এগুলো থেকে একটি সিলেক্ট করুন
  • এরপরজন্ম তারিখ সিলেক্ট করুন 
  • এরপর I am Human ক্লিক করে চেক বাটনে ক্লিক করুন।

তারপর আপনি আপনার পাসপোর্ট এর বর্তমান অবস্থা দেখতে পারবেন। পাসপোর্ট এর সকল স্ট্যটাস দেখতে পারবেন।

এমআরপি পাসপোর্ট চেক mrp passport check

এমআরপি পাসপোর্ট চেক করার জন্য আপনার এনরলমেন্ট আইডি এর প্রয়োজন হবে। যেটা আপনি ডেলিভারি স্লিপ এর সাথে পেয়ে যাবেন। এর এর সাথে জন্ম তারিখ প্রয়োজন হবে সম্পুর্ণ নিয়মটি হলো

ই পাসপোর্ট চেক করার নিয়ম, e passport check , পাসপোর্ট নাম্বার দিয়ে পাসপোর্ট চেক
এমআরপি পাসপোর্ট চেক করার নিয়ম

  • প্রথমে ভিজিট করুন http://passport.gov.bd/OnlineStatus.aspx
  • এখানে চিত্রের মত একটি উইনডো শো করবে
  • প্রথম বক্সে Enrolment ID লিখুন
  • এর পরের বক্সে জন্ম তারিখ লিখুন
  • এরপর ক্যাপটা কোড টি পূরণ করুন
  • তারপর সার্চ বাটনে ক্লিক করুন

এর পর আপনার সামনে আপনার পাসপোর্ট এর স্ট্যাটাস দেখতে পারবেন।

পাসপোর্ট নাম্বার দিয়ে পাসপোর্ট চেক

পাসপোর্ট নাম্বার দিয়ে পাসপোর্ট চেক করার যেই পদ্ধতি গুলো রয়েছে এগুলোর মধ্যে সবগুলো পদ্ধতি হয়তো আপনার নাও কাজে আসতে পারে। যেমন আপনি যদি বিএমইটি নিবন্ধন না করে থাকেন সেই ক্ষেত্রে কিন্তু আপনি আপনার পাসপোর্ট এর তথ্য বিএমইটি সার্ভার থেকে পাবেন না। 

বিএমইটি সার্ভার থেকে পাসপোর্ট নাম্বার দিয়ে পাসপোর্ট চেক করতে হলে আপনাকে ভিজিট করতে হবে বিএমইটি এর ওয়েবসাইটে।  এখানে প্রবেশ করার পর আপনার সামনে অনেকগুলো অপশন চলে আসবে। সেখান থেকে আপনি পাসপোর্ট আইডি Passport ID লেখার উপর টিক মার্ক দিবেন। এরপর আপনার পাসপোর্ট নাম্বার দিয়ে ফাইন্ড ক্লিক করলেই আপনার পাসপোর্ট এর সকল তথ্য চলে আসবে।

এভাবে একটি পাসপোর্ট এর তথ্য চেক করে নিতে পারবেন। আবার এটি দিয়ে যাচাই করে নিতে পারবেন পাসপোর্ট টি কি ভ্যালিড কিনা।

এস এম এস এর মাধ্যমে পাসপোর্ট চেক

মোবাইল থেকে এস এম এস এর মাধ্যমে ই পাসপোর্ট চেক করার উপায় হচ্ছে আপনার মোবাইল এর মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন MRP <স্পেস> এনরলমেন্ট আইডি লিখুন এরপর 6969 নম্বরে সেন্ড করুন। চার্জ প্রযোজন্য হবে। এর ফিরতি মেসেজে আপনাকে পাসপোর্ট এর তথ্য জানিয়ে দিবে।

এভাবে আপনি এসএমএস এর মাধ্যমে পাসপোর্ট এর তথ্য পেয়ে যাবেন। যদিও এটি একটু সময় লাগে।

পাসপোর্ট ডেলিভারি চেক passport delivery check

পাসপোর্ট এর আবেদন করার পর ডেলিভারি হতে একটু সময় বেশি লাগে। পাসপোর্ট এর আবেদন এর পর যেই ডেলিভারি স্লিপ এ একটি নাম্বার থাকে এবং সেখানে ডেলিভারির সময় ও তারিখ দেওয়া থাকে। তবে এক্ষেত্রে তারচেয়ে বেশি সময় লাগতে পারে। সার্ভার ও অন্যান্য ত্রুটির কারনে। তবে সাধারণ ডেলিভারির ক্ষেত্রে ২১ দিন সময়, এক্সপ্রেস ডেলিভারির ক্ষেত্রে ৫-৭ দিনের ব্যবধান হয়ে থকে।

ডেলিভারি চেক আর স্ট্যাটাস চেক একই জিনিস যেটা আপনি ই পাসপোর্ট এর ওয়েবসাইট থেকে স্ট্যাটাস চেক করে নিতে পারবেন যে আবেদনটি বর্তমানে কি অবস্থায় রয়েছে।

আরও পড়ুন: জরুরী পাসপোর্ট করার নিয়ম ২০২৪

পরিশেষে

আজকের আর্টিকেল থেকে আশা করি আপনারা ই পাসপোর্ট চেক করার নিয়ম সম্পর্কে জানতে পেরেছেন এবং পাসপোর্ট নাম্বার দিয়ে পাসপোর্ট চেক করার নিয়ম সম্পর্কে বুঝতে পেরেছেন। কোথাও সমস্যা হলে আমাদেরকে কমেন্ট করে জানান।

আপনার প্রতিটি কমেন্ট আমরা মূল্যবান সময় ব্যায় করে পরি এবং সমাধান দেওয়ার চেষ্ট করি। পাসপোর্ট আপনার একটি মূল্যবান সম্পদ এটি সংরক্ষণ করার দ্বায়ীত্ব সম্পূর্ণ আপনারই।

পরবর্তী পোস্ট পূর্ববর্তী পোস্ট
মন্তব্য নেই
মন্তব্য যোগ করুন
comment url